ঢাকা সোমবার, ২৫ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Global News

হামে এক দিনে ১৭ জনের মৃত্যু: বছরজুড়ে প্রাণহানি ৩০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:১২ পিএম

হামে এক দিনে ১৭ জনের মৃত্যু: বছরজুড়ে প্রাণহানি ৩০০ ছাড়াল

দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩০০ পার হয়ে ৩১১ জনে দাঁড়িয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিবৃতিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৫ জন প্রাণ হারিয়েছেন। তবে এই তালিকার মধ্যে আগের দিন মারা যাওয়া এমন দুজনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মৃত্যুর খবর সময়মতো পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জন এবং সন্দেহজনক হামে ২৫৯ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৬৭ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৮২ জনে।

ডিজিএন/এনএস

banner
Link copied!