ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

দুই মাস পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চালু

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৮:০০ পিএম

দুই মাস পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চালু

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে সাধারণ নাগরিকরা আবারও এই সেবা গ্রহণ করতে পারছেন।

নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

এনআইডি মহাপরিচালক জানান, মূলত আসন্ন নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করা এবং পোস্টাল ভোটের নিবন্ধনের কাজ সম্পন্ন করার জন্য এই সেবাটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তিনি বলেন, "আমাদের ওসিভি (বিদেশি ভোটার) এবং আইপিসিভি (অভ্যন্তরীণ পোস্টাল ভোটার) সিস্টেম নিয়ে বড় ধরনের টেকনিক্যাল কাজ চলছিল। এছাড়া প্রার্থীদের তথ্য চূড়ান্ত করার বিষয়টির জন্যও এনআইডি সংশোধন বন্ধ রাখা প্রয়োজন ছিল।"

উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনআইডি তথ্যের কোনো প্রকার অপব্যবহার বা ভুল পরিবর্তন ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছিল ইসি। দুই মাস পর আজ নতুন নির্দেশনার মাধ্যমে এটি সাধারণ মানুষের জন্য পুনরায় উন্মুক্ত করা হলো।

বর্তমানে ভোটার তালিকা সম্পূর্ণ হওয়ায় নাগরিকরা তাদের এনআইডি কার্ডের যেকোনো ভুল সংশোধন বা তথ্য হালনাগাদের জন্য অনলাইনে বা সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আবেদন করতে পারবেন।

ডিজিএন

banner
Link copied!