ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ইতালির নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:৫২ এএম

ইতালির নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন

রোম ইতালিতে বসবাসরত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য নাগরিকত্ব লাভের পথ আরও সহজ ও গতিশীল করছে দেশটির সরকার। ২০২৬ সালের নতুন বাজেট আইনে নাগরিকত্ব প্রক্রিয়ায় ‘ডিজিটাল ট্রান্সফরমেশন’ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অনুমোদন দিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে বছরের পর বছর ফাইল ঝুলে থাকার ভোগান্তি থেকে মুক্তি পাবেন প্রবাসীরা।

কী কী সুবিধা পাবেন অভিবাসীরা? নতুন এই আইন পরিবর্তনের ফলে মূলত তিনটি বড় পরিবর্তন আসছে:

স্বয়ংক্রিয় ভেরিফিকেশন: আগে নাগরিকত্বের ফাইলগুলো এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে কয়েক বছর সময় লাগত। এখন ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্র এর মাধ্যমে ডিজিটাল সিস্টেমে তথ্য থাকায় আবেদনের সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই শুরু হয়ে যাবে।

যারা টানা ১০ বছর বৈধভাবে ইতালিতে বসবাস করে নাগরিকত্বের আবেদন করেছেন, তাদের তথ্য দ্রুত যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হবে। এতে অযথা ফাইল পড়ে থাকার সম্ভাবনা থাকবে না।

২০২৬ সালের আইন অনুযায়ী, বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হয়েছে। এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ ধরনের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি মকুফ করা হয়েছে।

আবেদনের অগ্রগতি দেখা যাবে স্মার্টফোনে ইতালি সরকারের ‍‍`ইতালিয়া ডিজিটাল ২০২৬‍‍` প্রকল্পের আওতায় আগামী জুনের মধ্যে এই সিস্টেমটি পুরোপুরি সক্রিয় হবে। তখন আবেদনকারীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে স্পিড বা সিআইই ব্যবহার করে আবেদনের প্রতিটি ধাপ লাইভ দেখতে পারবেন।

স্থানীয় অভিবাসীরা বলছেন, এই উদ্যোগ দক্ষ এবং বৈধ অভিবাসীদের দ্রুত ইতালির মূলধারায় যুক্ত করতে সাহায্য করবে। বিশেষ করে যারা সিজনাল ভিসায় এসে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য দীর্ঘমেয়াদে নাগরিকত্ব পাওয়া এখন অনেক সহজ হবে। আমলাতান্ত্রিক জটিলতা দূর হওয়ায় পাসপোর্ট ও নাগরিকত্ব প্রাপ্তির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!