ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
Daily Global News

তারেক রহমানের ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে জবি ছাত্রদলের মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৯:৪২ পিএম

তারেক রহমানের ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে জবি ছাত্রদলের মিছিল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২০২৬-২০২৭ অর্থবছরের ‘জনবান্ধব বাজেট’কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের সরাসরি নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আনন্দ মিছিলটি বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন চত্বর ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সুমন সরদার বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই জনবান্ধব বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং অর্থনৈতিক বৈষম্য দূর করার লক্ষ্যে প্রণীত হয়েছে। এই বাজেট মূলত সাধারণ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশারই একটি সঠিক প্রতিফলন।”

তিনি আরও যোগ করেন, “জনকল্যাণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রস্তাবিত এই বাজেট দেশের আপামর মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাই এবং জনস্বার্থে এই ধরনের দেশমুখী নীতিনির্ধারণী পদক্ষেপের ধারাবাহিকতা কামনা করি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই স্বাগত মিছিলে শাখা ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, ফারুক রানা, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, মাহমুদুল হাসান প্রধান, পথিক, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান, আবু সুফিয়ান, আবদুল্লাহ আল মামুন, নাইমুর রহমান দুর্জয়সহ বিভিন্ন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।

ডিজিএন/এনএস

banner
Link copied!