ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ইরানে চার দিনে এক হাজারের বেশি বেসামরিক নিহত, ধ্বংসস্তূপে পরিণত জনপদ

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৯:৪৯ এএম

ইরানে চার দিনে এক হাজারের বেশি বেসামরিক নিহত, ধ্বংসস্তূপে পরিণত জনপদ

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের চতুর্থ দিন শেষে ইরানে বেসামরিক নাগরিকদের মৃত্যুমিছিল দীর্ঘতর হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ৩ মার্চ পর্যন্ত মাত্র চার দিনে ইরানে অন্তত ১ হাজার ৯৭ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ (হারানা) এক বিবৃতিতে এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছে।

হারানার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮১ জন শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরেরও কম। যুদ্ধের বিভীষিকা কেবল প্রাণ কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি; আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন, যাদের মধ্যে অন্তত ১০০ জন শিশু যন্ত্রণায় কাতরাচ্ছে।

বিবিসির সূত্রমতে, গত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড শক্তিশালী বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। হারানা তাদের বিবৃতিতে জানিয়েছে, সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক আবাসিক এলাকা, হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোর আকাশ থেকে কার্যত আগুনের বৃষ্টি ঝরছে।

হারানা উল্লেখ করেছে যে, ইরান থেকে প্রতিনিয়ত হতাহতের প্রচুর তথ্য আসছে এবং তারা সেগুলো নিবিড়ভাবে যাচাই করার কাজ চালিয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবং হাসপাতালগুলো বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসাসেবা এখন পুরোপুরি ভেঙে পড়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!