ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ৫ দিনে ঢাকা থেকে ১৭৩ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৮:৪৩ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ৫ দিনে ঢাকা থেকে ১৭৩ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির কারণে গত পাঁচ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরান, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় ঢাকার আকাশপথে এই বিপর্যয় নেমে এসেছে।

আজ বুধবার (৪ মার্চ) ২৫টিসহ ৫ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়।

বুধবার (আজ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে– কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, জাজিরা এয়ারওয়েজ ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট রয়েছে।

এদিকে আগামীকাল ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আকাশপথ বন্ধ থাকায় হাজার হাজার প্রবাসী ও ট্রানজিট যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

ডিজিএন/এনএস

banner
Link copied!