ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে হাজারের বেশি নিহত

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:০৬ এএম

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে হাজারের বেশি নিহত

ইরান ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের যৌথ হামলায় ইরানে অন্তত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বুধবার (৪ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ‘অপারেশন ফতেহ্ খাইবার’-এর পঞ্চম দিনে ১৭ দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভ্যলুশনারি গার্ড (আইআরজিসি)। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলসহ তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবের বিভিন্ন এলাকা।

অভিযানের ষষ্ঠ দিনে মধ্যরাতে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এ বিষয়ে একটি বিবৃতিতে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কের দিকেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে আঙ্কারা দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেটি ভূপাতিত করেছে।

এছাড়া সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলি এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের একটি সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। দেশটির ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও তেহরানের একটি ড্রোন আঘাত হানে।

অন্যদিকে সৌদি আরব দাবি করেছে, রিয়াদের দক্ষিণাঞ্চলীয় আল-খার্জ শহরের আকাশে ইরানের ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!