প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সভায় দেশের বর্তমান সার্বিক প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নীতিনির্ধারণী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে সেগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রতি সপ্তাহের মতো এই বৈঠকের সিদ্ধান্তসমূহ নিয়ে আজ বিকেলে সচিবালয়ে ব্রিফিং করার কথা রয়েছে মন্ত্রিপরিষদ সচিবের। সেখানে কোন কোন প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ কী কী নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, তা বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গতকালই ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করার পর আজ নতুন বিন্যাসে মন্ত্রিসভার এই প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হলো।


আপনার মতামত লিখুন :