ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Global News

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানের জবাব, বার্তাবাহক পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৭:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানের জবাব, বার্তাবাহক পাকিস্তান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান-এর মাধ্যমে পাঠিয়েছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাঠানো প্রস্তাবনার প্রথম ধাপেই যুদ্ধবিরতি কার্যকর করা এবং উভয় পক্ষের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে আল জাজিরা-এর ইসলামাবাদ প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন, পাকিস্তান ইতোমধ্যে ইরানের জবাব গ্রহণ করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বার্তা কখন যুক্তরাষ্ট্র-এর হাতে পৌঁছাবে এবং এরপর ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী হবে।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এই বার্তা আদান-প্রদান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অচলাবস্থা ভাঙার ইঙ্গিত দিতে পারে। একই সঙ্গে আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!