ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ঢাকা-১৫: নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:০৯ পিএম

ঢাকা-১৫: নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে (কাফরুল-মিরপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সামগ্রিকভাবে এগিয়ে থাকলেও নিজের ভোটকেন্দ্রে সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

নিজের কেন্দ্রে লড়াই প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট।

অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৫৬৫ ভোট।

অর্থাৎ মাত্র ৫ ভোটের ব্যবধানে নিজের কেন্দ্রেই হার মানতে হয়েছে জামায়াত প্রধানকে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৪৭ জন।

সামগ্রিক চিত্র তবে নিজ কেন্দ্রে হারলেও ঢাকা-১৫ আসনের সার্বিক লড়াইয়ে এখন পর্যন্ত শক্ত অবস্থানে রয়েছেন ডা. শফিকুর রহমান।

এর আগে প্রকাশিত ১৭টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, প্রতিটিতেই জয় পেয়েছেন তিনি। ওই ১৭টি কেন্দ্রে তিনি মোট ১০ হাজার ৪৬ ভোট সংগ্রহ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিজ কেন্দ্রে সামান্য এই পরাজয় তাঁর সামগ্রিক ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে। তবে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের এই ব্যবধান মিরপুর-কাফরুল এলাকার লড়াইকে চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত উত্তেজনাকর করে তুলেছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!