ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Daily Global News
ট্রাম্পের নতুন চাল

বাংলাদেশ-ভারতসহ প্রধান অংশীদারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:৩৫ এএম

বাংলাদেশ-ভারতসহ প্রধান অংশীদারদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে আইনি লড়াইয়ের মাঝেই নতুন এক মোড় নিল বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি। সুপ্রিম কোর্ট কর্তৃক ট্রাম্পের আগের শুল্কনীতি অবৈধ ঘোষিত হওয়ার পর এবার ‍‍`সেকশন ৩০১‍‍`-এর অধীনে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, এই তদন্তের মাধ্যমে মূলত বিভিন্ন দেশের অন্যায্য বাণিজ্যচর্চা খতিয়ে দেখা হবে। যদি কোনো দেশের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, তবে এই গ্রীষ্মের মধ্যেই তাদের পণ্যের ওপর নতুন করে চড়া আমদানি শুল্ক আরোপ করা হতে পারে। তালিকায় বাংলাদেশ ও ভারত ছাড়াও রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের মতো দেশগুলো।

গত বছর এপ্রিলে ট্রাম্প বিশ্বের প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে কয়েক সপ্তাহ আগে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে প্রেসিডেন্ট এককভাবে শুল্ক আরোপ করতে পারেন না এটি কংগ্রেসের এখতিয়ার। আদালত এই শুল্ককে ‍‍`অবৈধ‍‍` ঘোষণা করার পরপরই ক্ষুব্ধ ট্রাম্প ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের নতুন ঘোষণা দেন এবং একে ১৫ শতাংশ-এ উন্নীত করার হুমকি দেন।

আদালতের রায়ের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে ট্রাম্পের শুল্ক এড়াতে বাংলাদেশসহ বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ চুক্তি করেছিল। হোয়াইট হাউজ জানাচ্ছে, শুল্কের হার পরিবর্তন হলেও বাণিজ্য চুক্তিগুলো আপাতত বাতিল হচ্ছে না। তবে নতুন তদন্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন এখন বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক আরোপের আরও জোরালো আইনি ভিত্তি খুঁজছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্যারিসে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এই বৈঠকটি মার্চের শেষে বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য সম্মেলনের পথ প্রশস্ত করবে।

একনজরে তদন্তের আওতায় থাকা দেশসমূহ: বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীন, ইইউ, জাপান, মেক্সিকো, সুইজারল্যান্ড, নরওয়ে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জুলাইয়ে ট্রাম্পের অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার আগেই এই তদন্ত শেষ করে নতুন শুল্ক কাঠামো দাঁড় করাতে চায় ওয়াশিংটন। এতে করে বিশ্বজুড়ে রপ্তানি বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি হতে প

ডিজিএন/এফএ

banner
Link copied!