আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নকাজ শুরু করছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এর ফলে আগামীকাল রোববার (১০ মে) থেকে পরবর্তী ১৩ দিন নির্দিষ্ট কিছু এলাকায় প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটার জন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।
এলাকাভিত্তিক বিদ্যুৎ বন্ধের সময়সূচী:
১০ মে (রোববার): দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড়।
১১ মে (সোমবার): জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া।
১২ মে (মঙ্গলবার): কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুল তলা ও বাইপাস এলাকা।
১৩ মে (বুধবার): গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার।
১৪ মে (বৃহস্পতিবার): কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি।
১৬ মে (শনিবার): হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া।
১৭ মে (রোববার): বাংলা ট্রাক, পাহারপুর ও কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া।
১৮ মে (সোমবার): কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর।
১৯ মে (মঙ্গলবার): কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় এলাকা।
২০ মে (বুধবার): কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা।
২১ মে (বৃহস্পতিবার): কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকা।
২৩ মে (শনিবার): মাসকাটাদিঘী, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকা।
২৪ মে (রোববার): পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকা।
নেসকো কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :