ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

টেক্সাসে বন্দুকধারীর পোশাকে ছিলো ইরানের পতাকা

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:৫৪ এএম

টেক্সাসে বন্দুকধারীর পোশাকে ছিলো ইরানের পতাকা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিনে গত ১ মার্চের ভয়াবহ বন্দুক হামলার নেপথ্যে উগ্রবাদী বা রাজনৈতিক কারণ থাকতে পারে বলে সন্দেহ করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। হামলার সময় পুলিশের গুলিতে নিহত বন্দুকধারী এনডিগা ডায়াগন (৫৩)-এর পোশাকে ইরানের পতাকার নকশা এবং ধর্মীয় স্লোগান পাওয়ার পর এই চাঞ্চল্য তৈরি হয়েছে।

সিবিএস আমেরিকা ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বন্দুকধারী ডায়াগনের পরনে ছিল একটি কালো হুডি, যার ওপর বড় করে লেখা ছিল ‍‍`আল্লাহর সম্পত্তি‍‍` (Property of Allah)। বিস্ময়কর তথ্য হলো, সেই হুডির নিচেই তিনি পরেছিলেন ইরানের পতাকার নকশা সংবলিত একটি শার্ট। এ ছাড়াও তল্লাশির সময় তাঁর ব্যবহৃত এসইউভি গাড়ি থেকে একটি পবিত্র কুরআন শরিফ উদ্ধার করেছে পুলিশ।

অস্টিনের সিক্সথ স্ট্রিটের একটি বারের বাইরে চালানো এই হামলায় ২ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। হামলার সময় ডায়াগন প্রথমে গাড়ির ভেতর থেকে পিস্তল দিয়ে এবং পরে গাড়ি থেকে নেমে রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। পুলিশের পাল্টা গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এফবিআই-এর সান আন্তোনিও অফিসের ভারপ্রাপ্ত এজেন্ট অ্যালেক্স ডোরান জানিয়েছেন, বন্দুকধারীর কাছে পাওয়া আলামতগুলো একে একটি ‘সন্ত্রাসবাদী’ হামলার দিকে ইঙ্গিত করছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পরদিনই এই হামলা ঘটায় এর পেছনে কোনো প্রতিশোধমূলক মোটিভ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ডায়াগন মূলত সেনেগালের নাগরিক হলেও তিনি ২০১৩ সালে আমেরিকার নাগরিকত্ব পেয়েছিলেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!