ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মোজতবা খামেনি ‘নিরাপদ’ আছেন: প্রেসিডেন্টের ছেলের দাবি

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:১১ পিএম

মোজতবা খামেনি ‘নিরাপদ’ আছেন: প্রেসিডেন্টের ছেলের দাবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে ছড়িয়ে পড়া খবরের মধ্যে তিনি ‘নিরাপদ’ আছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রামে লিখেছেন, তিনি ‘শুনেছেন’ যে সর্বোচ্চ নেতা আহত হয়েছেন। তবে বিষয়টি যাচাই করতে তিনি দ্রুত সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করেন। তিনি বলেন, “আমি কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলেছি, যাদের এ বিষয়ে সরাসরি যোগাযোগ রয়েছে। তারা নিশ্চিত করেছেন যে, আল্লাহর কৃপায় তিনি নিরাপদ আছেন এবং কোনো সমস্যা নেই।”

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বা প্রকাশ্যে উপস্থিত হননি। এই দীর্ঘ অনুপস্থিতিই মূলত তার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর এই রহস্য আরও ঘনীভূত হয়।

যদিও প্রেসিডেন্টের ছেলের পক্ষ থেকে তাকে নিরাপদ দাবি করা হয়েছে, তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বা সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে এখনো কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। তেহরানের রাজপথে যখন তাকে নিয়ে উদযাপন চলছে, তখন তার এই ‘আড়ালে থাকা’ নিয়ে সাধারণ ইরানিদের মধ্যেও কৌতূহল ও নানা জল্পনা তৈরি হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!