ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
Daily Global News

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:৪১ এএম

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে এবং ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আয়োজিত এসব জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

দলীয় সূচি অনুযায়ী, দুপুর দুইটায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে জনসভায় যোগ দেবেন তারেক রহমান।

বিকেলে প্রচারণার কার্যক্রম আরও জোরদার করে ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মোট ১৪টি আসনে জনসভা করার পরিকল্পনা রয়েছে তারেক রহমানের। আজ উত্তরের কর্মসূচি শেষ করে আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণের আরও ৮টি জনসভায় তিনি বক্তব্য দেবেন।

গতকাল শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান তারেক রহমানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, এসব জনসভায় তারেক রহমান দলের ঘোষিত ইশতেহার, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ‍‍`আগামী দিনের বাংলাদেশ‍‍` গড়ার রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!