চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই ভেড়া মার্কেট এলাকার ‘স্বপ্নীল আবাসিক হোটেল’-এর ৪র্থ তলার একাধিক কক্ষে এই অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৫ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তারকৃতরা হলেন: মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮), বাবুল মিয়া (৩৫)।
ওসি মোহাম্মদ সোলাইমান আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পবিত্র রমজান মাস এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক মর্যাদা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :